সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, নিহত ৭

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, নিহত ৭

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর সেখানে আরও চারজনের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও চারজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম গণমাধ্যমকে বলেন, বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।