দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভাল স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই বাজিমাত করেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। তার ছয় উইকেটের কল্যাণে অস্ট্রেলিয়াকে দুইশোর নিচে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ৫৩ ওভারে ১৯৮ রানে।
হাসানের এটি ক্যারিয়ারের তৃতীয় ফাইফার, আর তিনটিই এসেছে দেশের বাইরে। আজকের ছয় উইকেট অবশ্য তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। ১৭ ওভার বল করে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নিলেন ডানহাতি এ পেসার।
দিনের শুরুটা মন্দ হয়নি অস্ট্রেলিয়ার জন্য। ওপেনার জেক ওয়েদারল্ড আর ট্রাভিস হেড মিলে ৪৫ রানের জুটি গড়েন। কিন্তু এরপরই খেলা ঘুরিয়ে দেন হাসান মাহমুদ। ১১তম ওভারে ওয়েদারল্ডকে (২৩ বলে ৩৭) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করার পর ১৩তম ওভারেই ফেরান হেডকে (৩৯ বলে ২২)। এরপর ইবাদত হোসেন তুলে নেন মারনাস লাবুশেনকে, মাত্র ১ রানে। রিভিউ নিয়ে দুইবার আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখতে বাধ্য হয় বাংলাদেশ, দুটোই এসেছে হাসানের বলে। চার নম্বরে নামা ক্যামেরন গ্রিন বেশিক্ষণ টিকতে পারেননি, তাসকিন আহমেদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৩ রানে। লাঞ্চের আগেই ৭৪ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া।
লাঞ্চের পর দলের হাল ধরেন স্টিভেন স্মিথ। অভিজ্ঞ এই ব্যাটসম্যান অ্যালেক্স কারিকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে গড়েন ৫৫ রানের প্রতিরোধ। ৭৬ বলে হাফসেঞ্চুরি তুলে নেন স্মিথ, ছয়টি চার আর একটি ছক্কায় সাজানো ইনিংসে। তবে কারি বেশিদূর যেতে পারেননি, ইবাদতের বলে বোল্ড হয়ে ফেরেন ১৯ রানে। এরপর বো ওয়েবস্টার ১০ বলে ১২ রান করে তাসকিনের শিকার হন । অধিনায়ক প্যাট কামিন্স ১৯ রান করে হাসানের বলে লিটনের গ্লাভসবন্দি হন। চা-বিরতির সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল আট উইকেটে ১৮৩। শেষদিকে একাই লড়াই চালিয়ে যান স্মিথ। কিন্তু ৫০তম ওভারে হাসানের চতুর্থ শিকার হয়ে ফেরেন তিনি। ১০৯ বলে ৭১ রান করে। ইনিংসের শেষ উইকেটটিও যায় হাসানের ঝুলিতে। নাথান লায়নকে ফেরালে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে যায় । বাংলাদেশের বোলিং আক্রমণে হাসান মাহমুদের বাইরে তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন নেন দুটি করে উইকেট।
ডারউইন টেস্ট
‘হাসান শো’ তে দুইশোর আগে অলআউট অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
১৩ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
