অলির পক্ষে ১১ দলের মনোনয়নপত্র দাখিল

প্রেসিডেন্ট নির্বাচন

অলির পক্ষে ১১ দলের মনোনয়নপত্র দাখিল

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জোটের শীর্ষ নেতারা।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের শরিক দলগুলোর নেতারা।

এর আগে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে অলি আহমদকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক বৈধ প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।