হরমুজ প্রণালি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি ট্রাম্পের

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানের সাথে তৈরি হওয়া বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবে উল্লেখ করে এ দাবি করেন তিনি। জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, হরমুজ প্রণালি এখন মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে এবং অন্য কারও সেখানে কর্তৃত্ব নেই। তিনি আরও জানান যে তিনি ইরানকে বিন্দুমাত্র বিশ্বাস করেন না, কারণ তারা ক্রমাগত তার সাথে মিথ্যাচার করে এসেছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

মধ্যপ্রাচ্যের তেল পরিবহন নিয়ে ট্রাম্প প্রশাসনের দাবি ঘিরে বিতর্ক

মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল রপ্তানি স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। তবে এমন দাবির সাথে বাস্তবতার কোনো মিল পাওয়া যাচ্ছে না। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় বিকল্প পথ ও পাইপলাইন ব্যবহার করে তেল সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে এবং তেল রপ্তানি যুদ্ধপূর্ব সময়ের মাত্রা অতিক্রম করেছে।

জ্বালানি পর্যবেক্ষণকারী গবেষণা সংস্থা কেপলারের স্যাটেলাইট তথ্য অনুযায়ী, গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে দিনে গড়ে অতি সামান্য সংখ্যক জাহাজ চলাচল করেছে। যা যুদ্ধের আগের স্বাভাবিক পরিমাণের তুলনায় অত্যন্ত নগণ্য। মার্কিন প্রশাসন প্রতিদিন ৯০ লাখ ব্যারেল তেল ওই প্রণালি দিয়ে যাওয়ার দাবি করলেও জেপি মরগানের মতে এই সংখ্যাটি প্রকৃতপক্ষে দিনে প্রায় ৪০ লাখ ব্যারেল। বিশেষজ্ঞ ও পণ্য গবেষণা সংস্থাগুলোর মতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতেই মার্কিন প্রশাসন এমন বাড়িয়ে বলেছে। বাস্তবে সেখানে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেখানে ইরানের হামলার ঝুঁকি পুরোপুরি কাটেনি।