সাবেক প্রেসিডেন্ট সাহাবুদ্দিন ও এস আলমের বিরুদ্ধে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফন্ট সাইজ:

সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইসলামী ব্যাংকের সেই কর্মকর্তা হচ্ছেন মোহাম্মদ ইয়াসীন আলী। ব্যাংক কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে। সাবেকপ্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছিলেন ইয়াসীন আলী। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন মো. সাহাবুদ্দিন।