সিলেট নগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ওই বাসা থেকে তাদের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রায়নগর আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার মালিক আব্দুস সাত্তার। সকালে বাসার ভেতর থেকে আব্দুস সাত্তার, তার স্ত্রী ও তাদের এক গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মঞ্জুরুল আলম মানবজমিনকে বলেন, ‘তিন জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাদের হত্যা করতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।’
