বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে কোর্ট চত্বরে এ বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর আদালত ভবনের গেটের ভেতরের ডান পাশে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। মহূর্তে আদালত চত্ত্বরে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বোমা বিস্ফারণের স্থান পরিদর্শন করেন। জানা গেছে, বিস্ফারিত বোমাটি ককটেল জাতীয় কিছু একটা। এ কারণে হতাহতের ঘটনা ঘটেনি।
