আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল ৭টা ২০ মিনিট থেকে মশাখালী এলাকায় আটকে আছে ট্রেন। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।’
গফরগাঁওয়ে ট্রেন আটকে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ ঘন্টা আগে
১২ আগস্ট (বুধবার), ২০২৬, ৯ঃ৪৬ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
