ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফন্ট সাইজ:

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধিদল। শনিবার বেলা ৩টায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. একেএম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধিদল সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। সাক্ষাতের পরই ড. ইউনূস যমুনা থেকে বিদায় নেন। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের পর ৮ই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। তারপর থেকেই তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা তার বাসভবন হিসেবে ব্যবহার করছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন