বেনাপোলে পিস্তল-গুলিসহ যুবক আটক

ফন্ট সাইজ:

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে পোর্ট থানার পুলিশ। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন। এর আগে গত রোববার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোলের দিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মফিজুর বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে।

ওসি জানান, গোপন খবরে জানতে পারেন একজন অস্ত্রধারী যুবক দিঘীরপাড় এলাকার মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি (আমেরিকান) ৭.৬৫ পিস্তল, দুইটি ম্যাগজিন ও চৌদ্দ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। ওসি আরও জানান, তার বিরুদ্ধে আগের চারটি মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন