সন্ধ্যার বৃষ্টিতে রাজধানীতে যানজট, গাছ উপড়ে পড়লো গাড়িতে

সন্ধ্যার বৃষ্টিতে রাজধানীতে যানজট, গাছ উপড়ে পড়লো গাড়িতে

ফন্ট সাইজ:

সন্ধ্যার পর প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে। সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। ওদিকে বৃষ্টির সময় রাজধানীর ধানমন্ডির সড়কে একটি গাছ উপড়ে পড়ে সড়কে থাকা তিনটি প্রাইভেটকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠ এলাকায় চার রাস্তার মোড়ে ফুটপাতের ওপরে থাকা একটি গাছ উপড়ে পড়ে। ওই সময় সড়কটিতে চলাচল করা তিনটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান। ঘটনার পর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওদিকে বৃষ্টির পানি জমায় রাজধানীর প্রধান প্রধান সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে যানজট দেখা দেয়। রাতে ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মগবাজার, মৌচাকসহ আশপাশের সড়কে তীব্র যানজট দেখা যায়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন