বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ একই জিনিস চায়—ভালো সম্পর্ক

দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ একই জিনিস চায়—ভালো সম্পর্ক

ফন্ট সাইজ:

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ কী চায়, সাধারণ মানুষ একই জিনিস চায়—ভালো সম্পর্ক। এটা স্বাভাবিক।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘দুই মাস হলো আমি দায়িত্ব পালন করছি—এত সম্মান, আদর, প্রীতি ও ভালোবাসা পাচ্ছি এখানে—আমার সত্যিই খুবই ভালো লাগছে। এখানে আসার সময় আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এটা বলেছেন যে, সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার।’

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, উনার সঙ্গে আমার দেখা হলো। প্রথম দেখা হওয়ার পর আমার মনেই হয়নি যে, প্রথমবার আমি উনার সঙ্গে দেখা করছি। খুবই ভালো, খুবই হাম্বল অন দ্য গ্রাউন্ড। আলোচনা হবে পিপল টু পিপল। খুবই ভালো আলোচনা হলো। আমরা আশাবাদি। আমাদের আমন্ত্রণ তো আগে থেকেই আছে। সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে, পিপল অব ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া ইজ লুকিং ফরওয়ার্ড।’
তিনি বলেন, ‘ইস্যু না থাকলে তো গণতন্ত্র থাকবে না। ইস্যু তো বাড়িতেও থাকে। আমি যখন বাড়ি যাই বাড়িতেও থাকে।  এমন কোনো ইস্যু নেই, যা আমরা সমাধান করতে পারি না। এটা আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন