পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের সিজকান্দি গ্রামে আধুনিক প্রযুক্তির রাইস ট্রাসপ্লান্টারের মাধ্যমে আমন ধানের চারা রোপণ এবং বৃক্ষ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১২টায় নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার জোবায়ের হোসেনের সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আবু হানিফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, অত্যাধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারের ফলে কৃষকের পরিশ্রম ও সময় অনেকাংশে কমে আসবে। পাশাপাশি বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: হোগলা ইউনিয়ন জামাতের সভাপতি এমদাদুল হক আকন্দ বাচ্চু, পূর্বধলা সদর ইউনিয়ন জামাতের সভাপতি এহসানুল হক, সাবেক পূর্বধলা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মাওলানা জুবায়ের আহম্মেদ, এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীসহ এলাকার নানা পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
