শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ

ফন্ট সাইজ:

টঙ্গীর গাজীপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহতের প্রতিবাদে ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টা থেকে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলছিল। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।

শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী, (১৭) গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন। এ ঘটনার প্রতিবাদেই রোববার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। নিহত ইয়াসিন আলী পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

Hedayet Ullah

৫৫ মিনিট আগে

ইন্না-লিল্লাহই অইন্না ইলাইহি রজিউন। নিহত ছাত্রের মাগফিরাত কামনা করছি। এত ব্যাস্ততম মহা সড়কের পার্শ্বে একটা বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। অথচ এখানে কোন ফুট ওভার ব্রিজ নাই। সংস্লিষ্ট কর্তৃপক্ষ আশু দৃষ্টি দেওয়া উচিৎ।

আব্দুল হালিশ

১ ঘন্টা আগে

সড়ক দুর্ঘটনায় নিহত কারো কাম্য নয়। যে ব্যক্তি নিহত হলো তার জন্য সড়ক বা মহাসড়ক অবরোধ করে লক্ষ লক্ষ মানুষকে ভোগান্তিতে ফেললে নিহত ব্যক্তি ফিরে আসবে। যদি আসে তাহলে ঠিক আছে। আর যদি ফিরে না আসে, তাহলে যে কোন ধরণের অবরোধের প্রথা থেকে বের হওয়া উচিৎ।

মন্তব্য করুন