মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে এ পরিদর্শন করেন তিনি।

এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছান তিনি। সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি হেলিকপ্টারে মহেশখালীর উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

হেলিকপ্টার থেকে নেমে মহেশখালীর মাটিতে নামলে স্থানীয় এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ তাকে স্বাগত জানান। সেখান থেকে চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশে রওনা হবেন এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান।

পরে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী বিকাল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন তারেক রহমান। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকাল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন। রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন