নাইজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন সেনা সদস্যসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, এই দুর্ঘটনায় আরও ৩৭ জন আহত হয়েছেন। এ খবর বার্তা সংস্থা এএফপি। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মাদাউয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর আগে দেশটির সরকারি বার্তা সংস্থা এএনপি জানায়, বাস দুটির একটিতে সেনা সদস্যরা ভ্রমণ করছিলেন এবং এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে।
সাহেল অঞ্চলের বিশাল এই দেশটির সড়কগুলোতে দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। নাইজেরিয়ান এজেন্সি ফর রোড সেফটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নাইজারে সাত হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। এতে ১২শ জনের বেশি মানুষ নিহত হন এবং ৪৪ শতাধিক মানুষ গুরুতর আহত হন। অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং রাস্তাঘাট ও গাড়ির বেহাল দশাই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
