নাবালক ও তরুণদের যৌন নির্যাতনের অভিযোগ, ৬০০ ভিডিওসহ গ্রেপ্তার

নাবালক ও তরুণদের যৌন নির্যাতনের অভিযোগ, ৬০০ ভিডিওসহ গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নাবালক ও তরুণদের যৌন নির্যাতনের অভিযোগে ভারতের মহারাষ্ট্রের নান্দুরবার জেলা থেকে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০২২ সাল থেকে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল ও শোষণ করে আসছিল ওই অভিযুক্ত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। স্থানীয় পুলিশের সুপারিনটেনডেন্ট অশ্বিনী সনাপ জানান, অভিযুক্তের মোবাইল ফোন থেকে ৬ শতাধিক অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়েছে। ডিভাইসটিতে পাওয়া ভিডিওর মাধ্যমে ভুক্তভোগীদের শনাক্ত করে তাদের জবানবন্দি গ্রহণের কাজ শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি টাকা দিয়ে নাবালকদের প্রলুব্ধ করে তাদের ওপর অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন এমন গোপন সংবাদ পাওয়ার পর এই অভিযান চালানো হয়। অভিযুক্তের নাম চেতন প্রকাশ কোলি। তার বয়স ২২ বছর এবং সে রাইসিংপুরার বাসিন্দা। তার মোবাইল ফোন তল্লাশি করে প্রচুর অশ্লীল ভিডিও ও ছবি পাওয়া গেছে। ফরেনটিক দল মোবাইল ফোনটি জব্দ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে এবং অধিকতর পরীক্ষার জন্য সেটি উপর মহলে পাঠিয়েছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত ২০২২ সাল থেকে এসব অপরাধ করে আসছে। উদ্ধার হওয়া ভিডিও ও ছবিগুলোর ওপর ভিত্তি করে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করা হবে এবং তাদের জবানবন্দি রেকর্ড করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন