গাছ মানুষের জীবন বাঁচায়, অক্সিজেন দেয়: আমান

গাছ মানুষের জীবন বাঁচায়, অক্সিজেন দেয়: আমান

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, গাছ মানুষের জীবন বাঁচায়, অক্সিজেন দেয় নাইট্রোজেন গ্রহণ করে। বাঁচার নাম গাছ, বেঁচে থাকার নাম গাছ, আজ সারা দেশের উপরে সেই বৃক্ষই বপন করা হচ্ছে। গতকাল ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশন অব কো-অপারেশন (ওফেক) এর উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এক বছরে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ হবে। প্রধানমন্ত্রী নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সব পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে। এ ছাড়া খাল খনন শুরু হয়েছে, বৃক্ষরোপণ শুরু হয়েছে।

ওফেক’র সভাপতি মো. আমান উল্যাহ সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি হাজী তাইজউদ্দিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, সিরাজ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইনুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান আরও বলেন, কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক কর্মীরা সরকারকে সহযোগিতা ছাড়া অসহযোগিতার কাজ করছে। এটা দেশের জন্য ভালো নয়। দলমত নির্বিশেষে সবাই সরকারকে সহযোগিতা করা উচিত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন