গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া ইউনিয়ন যুবদল নেতা মোখলেসুর রহমান মুকুল ও তার গং এর হামলায় আহত জামায়াতে ইসলামী যুব বিভাগের কর্মী সালাহউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যু হয়েছে। জানা যায়, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২১শে জুন একই ঘটনায় ছাত্রশিবিরের কর্মী সাইফুল্লাহ নিহত হন। ওই ঘটনায় সালাহউদ্দিন গুরুতর আহত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সালাহউদ্দিনের মৃত্যুতে স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
