নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও ছাড়ানোর অভিযোগে সাইবার মামলায় পারভেজ আলম খান নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে ঢাকার সাভার তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার পারভেজ আলম খান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান- গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে একই মামলায় সৈয়দ তানভীর নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এই ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা কাজ করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন