হাওরাঞ্চলে শিক্ষার আলো ছড়াতে হবিগঞ্জের বানিয়াচংয়ে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ জিকে গউছ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কলেজের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব ও কলেজের প্রতিষ্ঠাতা শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, কলেজ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, এডভোকেট শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, বানিয়াচং থানার ওসি নাজমুল ইসলাম, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, বানিয়াচং উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুল হক মারুফ, সাধারণ সম্পাদক ফজলে নকিব মাখনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
