দেব-শুভশ্রীর ভিডিও ভাইরাল

দেব-শুভশ্রীর ভিডিও ভাইরাল

ফন্ট সাইজ:

বিমানবন্দরে এক মুহূর্তেই ফের আলোচনায় টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাবেক সহ-অভিনেতা দেবের সঙ্গে তাকে দেখা গেছে। একপর্যায়ে দু’জনকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায়। মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পর দ্রুতই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ভক্তদের অনেকেই বলছেন, এই দৃশ্য যেন তাদের ফিরিয়ে নিয়ে গেছে দেব-শুভশ্রীর পুরনো দিনের স্মৃতিতে। দীর্ঘ বিরতির পর ‘দেশু-৭’ সিনেমার মাধ্যমে ফের জুটি বেঁধেছেন দেব ও শুভশ্রী। ছবিটি ঘিরে এরইমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ফ্যানক্লাবের দাবি, লাদাখে ছবির শুটিং শেষ করে শহরে ফিরেছেন দেব। বাড়ির পথে বিমানবন্দরে শুভশ্রীর সঙ্গে তার দেখা হয়। সেখানেই ঘটে ভাইরাল হওয়া সেই মুহূর্ত। এদিকে, ‘দেশু-৭’র শুটিংয়ের কিছু দৃশ্যও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে শুভশ্রীকে হালকা রঙের শাড়ি ও গলায় ফুলের মালা পরা অবস্থায় দেখা যায়। তার সঙ্গে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। ফুল দিয়ে সাজানো গাড়ির দৃশ্যে একটি রাজনৈতিক দলের পতাকাও চোখে পড়েছে। ফলে ছবিটির গল্পে রাজনৈতিক আবহ থাকার ইঙ্গিত মিলেছে। এর আগে প্রকাশিত সিনেমার প্রথম ঝলকেও সংঘাতময় পরিবেশের আভাস পাওয়া গেছে। সেখানে দেব-শুভশ্রীকে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে একে অপরকে আগলে রাখতে দেখা যায়। সবমিলিয়ে ‘দেশু-৭’র পাশাপাশি শুভশ্রীকে ঘিরে দর্শকদের কৌতূহল বাড়ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন