ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

বগুড়ায় সওজের নতুন সড়ক জোন উদ্বোধন

ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

ফন্ট সাইজ:

উত্তরাঞ্চলের সড়ক সংক্রান্ত নানা দাপ্তরিক ও উন্নয়নমূলক কাজের সুবিধার্থে বগুড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নতুন সড়ক জোনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাজে গতি আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এতদিন জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়া এই পাঁচ জেলার কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সড়ক অবকাঠামোগত যেকোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে রংপুরে ছুটতে হতো। এখন থেকে সেই সব প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম সরাসরি পরিচালিত হবে বগুড়া থেকেই।
শনিবার বিকাল চারটায় এই নতুন সড়ক জোনের শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি।

নতুন গঠিত এই সওজ সড়ক জোনের অধিক্ষেত্রে উক্ত পাঁচ জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, সড়ক প্রশস্তকরণ, নিয়মিত সংস্কার, টেকসই রক্ষণাবেক্ষণ এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থার সর্বাঙ্গীণ দায়িত্ব থাকবে। দূরবর্তী জেলা রংপুরে ঘন ঘন যাতায়াতের যে বিড়ম্বনা ও অপচয় ছিল, তা অবসানের মাধ্যমে কাজের গতি বহুগুণ বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্বোধন পর্ব শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে সড়ক ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন