বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, নাটোর অনেক ঐতিহ্য ভরা একটা জেলা। আমরা যারা যে মন্ত্রণালয়ে আছি আমরা একটা টিম হয়ে এখানে এসেছি। নাটোরে যে ঐতিহ্যে আছে সে ঐতিহ্যে যেন মানুষের মাঝে পৌঁছায় দিতে পারি। সেটা শুধু বাংলাদেশের ভেতর না বিশ্বের মধ্যে পৌঁছায় দিতে পারি সেই ভাবে আমরা একটা প্লান করবো।
শনিবার বেলা ১০ টার দিকে নাটোরের রাজবাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ নাটোর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি’র আহ্বায়ক রহিম নেওয়াজ, সহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
