মেহেরপুরে মাইনসদৃশ বস্তু নিয়ে কৌতূহল

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে মাটি খুঁড়ে ১টি মাইনসদৃশ বস্তু উদ্ধার করেছে এলাকাবাসী। তবে বস্তুটি স্বাধীনতা যুদ্ধের সময়ের পরিত্যক্ত মাইন বলে ধারণা করছেন এলাকাবাসী। জানা গেছে, শনিবার বেতবাড়ীয়া গ্রামের মনি শাহ এর জমিতে মাটি খুঁড়ে একটি মাইনসদৃশ বস্তু দেখতে পায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মানুষ তা দেখতে ভিড় জমায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে স্থানটি ঘিরে রাখে।

স্থানীয়রা জানান, পরিত্যক্ত জমির মাটি খুঁড়তে কয়েকটি টুল বক্স ও মাইনের মুটকি আকারের ১০টি বস্তু বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে এগুলো স্বাধীনতা যুদ্ধকালীন ব্যবহৃত মাইনের যন্ত্রাংশ। গাংনী থানার ওসি মুজাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে বস্তুটি আসলে কি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন