বনানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৭

বনানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৭

ফন্ট সাইজ:

রাজধানীর বনানী এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং চারটি শিশু।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে ঝটিকা মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়। পরে বনানী থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সাতজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিএমপি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন