নৌবাহিনীর সাবেক প্রধান রিয়াল এড মিরাল (অব:) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

নৌবাহিনীর সাবেক প্রধান রিয়াল এড মিরাল (অব:) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

ফন্ট সাইজ:

নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়াল এড মিরাল (অব:) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান । আজ সকালে বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসক । এ সময় প্রশাসক মরহুমের আত্মার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন । শ্রদ্ধা নিবেদন কালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোঃ হুমায়ুন কবিরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন । এদিকে ,আজ বাদ জোহর মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিএনসিসির মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন