লেবাননের দক্ষিণাঞ্চলে ফের হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা শুরু করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
যুদ্ধের অবসানে রোমে যখন বৈরুত ও তেলআবিবের মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক চলছিল তখন এই হামলার খবর এলো।
এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে নির্ভুল হামলা শুরু হয়েছে।
এর আগে ইসরাইল লেবাননের মানসৌরি গ্রামে বাসিন্দাদের দ্রুত সরিয়ে যাওয়ার আহ্বান জানান।
দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি হামলা শুরু
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ ঘন্টা আগে
৫ আগস্ট (বুধবার), ২০২৬, ৯ঃ১৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
