রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জাতীয় ছাত্রশক্তির দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান ঘিরে কলেজ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। এতে জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আল নোমান নিরবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হামলার বিষয়ে জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমি, সদস্য সচিব আল নোমান নিরবসহ আমাদের একাধিক নেতাকর্মী আহত হয়েছি। দেশীয় অস্ত্র দিয়ে আমাদের মারধর করা হয়েছে। পরে আমার চোখেও আঘাত করা হয়েছে। আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই'।
তিতুমীর কলেজে ছাত্রশক্তি নেতাদের ওপর হামলার অভিযোগ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
৫ আগস্ট (বুধবার), ২০২৬, ১২ঃ২৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
