জিমিকে নিয়ে ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাহফের

জিমিকে নিয়ে ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাহফের

ফন্ট সাইজ:

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য আজ ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। প্রথম পর্বের ৩৮ জন খেলোয়াড়ের মধ্য থেকে পারফরম্যান্স ও ফিটনেস যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে এই ২৪ জনকে দ্বিতীয় পর্বের ক্যাম্পে রাখা হয়েছে। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিও। ১৭ মাস পর জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ফিরলেন তিনি।

ঘোষিত প্রাথমিক দলে জিমি ছাড়াও আছেন বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আল নাহিয়ান শুভ, মোঃ হোজিফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, এম এম মেহরাব হাসান সামিন, মোঃ রোমান সরকার, মোহাম্মদ ফজলে হোসেন রাব্বী, মোঃ আবেদ উদ্দিন, মোঃ শাহিদুর রহমান সাজু, মোঃ ওবায়দুল হোসেন জয়, মোঃ দ্বীন ইসলাম ইমন, মোঃ খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা, আমান শরিফ, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মোঃ মাইনুল ইসলাম ও মোঃ রাকিবুল হাসান।

দ্বিতীয় পর্বে খেলোয়াড়দের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দক্ষতার ওপর বিশেষ জোর দেওয়া হবে, আর এই পর্বের অনুশীলন শেষেই চূড়ান্ত করা হবে এশিয়ান গেমসের মূল স্কোয়াড। নতুন জার্মান কোচ পিটার গেরহার্ডের অধীনে গত সপ্তাহে রাজধানীর মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্টেডিয়ামে আগামী ৯ই আগস্ট পর্যন্ত চলবে অনুশীলন। এরপর কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলতে জার্মানি যাবে দল। স্বাধীনতার পর এশিয়ান গেমস হকির ১১টি আসরে অংশ নিয়েও কখনো সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন