শিবচরে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় শিবচর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শিবচর থানা এলাকার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, শিবচর থানা পুলিশের চৌকস পুলিশ অফিসার এসআই মুহিদ মোরশেদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, শিবচর থানা এলাকার ডি.সি রোড সংলগ্ন পশু হাসপাতালের সন্নিকটে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন মাদক ব্যবসায়ী। এই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানকালে ৩ কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন নারী গ্রেপ্তার হয় এবং অপর দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত দু’জন হলো- আনু বেগম (৬০) ও জান্নাত আক্তার (৩৫)। এরা দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা থানা হেফাজতে রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন