সাতক্ষীরার শ্যামনগরে আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছা (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ধুমঘাট (রাজা প্রতাপাধিত্যের রাজধানী ছিল) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুন্নেছা ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. শাফিউল পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
৪ আগস্ট (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
