নাটোরে ১৪০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নাটোরে ১৪০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নাটোরে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ১৪০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের হয়বতপুর এলাকায় বেগম খালেদা জিয়া কলেজের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় অভিনব কায়দায় পাচারকারী তার জুতার মোজার মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তা উদ্ধার করে মাদকদ্রব্য কর্মকর্তারা। পাচারকারী আসিফ মাহমুদ গাজীপুর জেলার পূর্ব চান্দুরা এলাকার আবু তাহেরের ছেলে। সে দীর্ঘদিন থেকে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। সে চাঁপাইনবাবগঞ্জ থেকে ইয়াবাগুলো বহন করে গাজীপুরের দিকে নিয়ে যাচ্ছিল। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন