হিলি স্থলবন্দর দিয়ে আবারো কাঁচামরিচ আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আবারো কাঁচামরিচ আমদানি শুরু

ফন্ট সাইজ:

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয়ায় দীর্ঘ সাড়ে ৮ মাস বন্ধের পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় ভারত থেকে কাঁচামরিচ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। ৩টি ট্রাকে ২১টন কাচামরিচ আমদানি হয়েছে। ভারতের কাটিহার থেকে এসব কাঁচামরিচ আমদানি করা হচ্ছে।

এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। এদিকে দেশে গত কয়েকদিনে বৃষ্টিপাতের কারণে কাঁচামরিচের ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে দেশে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে গতকাল সরকার কাচামরিচ আমদানির অনুমতি দেয়। হিলি স্থলবন্দরের ৬৯ জন আমদানিকারককে ২৯ হাজার টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়া হয়।

এদিকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হলেও এসব মরিচ বন্দরে বেচাকেনা হয়নি, আমদানি কারকরা নিজস্ব চালানে এসব পণ্য ঢাকায় পাঠিয়েছেন। হিলি উদ্ভিদ সঙ্গ নিরোধ কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বন্দরে ৬৯ জন ব্যবসায়ী প্রায় ২৯ হাজার টন কাঁচামরিচ আমদানি অনুমতি পেয়েছেন, বাজারকে নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে, আমদানিকৃত এসব কাঁচামরিচ দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে তারা ছাড়করণের ব্যবস্থা করছেন। হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০শে নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন