কালাই প্রেস ক্লাবের নতুন কমিটি

কালাই প্রেস ক্লাবের নতুন কমিটি

ফন্ট সাইজ:

জয়পুরহাটের কালাই প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার রাত আটটায় কালাই প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে নতুন এ কমিটি গঠন করা হয়। সভায় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল করিমের সভাপতিত্বে প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে দৈনিক দিনকাল-এর কালাই উপজেলা প্রতিনিধি আব্দুল করিম সভাপতি এবং দৈনিক ইত্তেফাক-এর কালাই উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুনছুর রহমান-দৈনিক নয়াদিগন্ত ও সাজ্জাদুর রহমান-দৈনিক নিরপেক্ষ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রায়হান আলী-দৈনিক আমার দেশ, সাংগঠনিক সম্পাদক রনি আকন্দ-দৈনিক আমার সংবাদ, কোষাধ্যক্ষ আবদুল বাতেন-দৈনিক ইনকিলাব, দপ্তর সম্পাদক মোকারম হোসাইন- দৈনিক জনকণ্ঠ, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাইফুর রহমান- দৈনিক বাংলাদেশ সমাচার এবং তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম আকন্দ- নয়াদিগন্ত মাল্টিমিডিয়া।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এসএম আব্দুল্লাহ (সউদ)-দৈনিক মানবজমিন, রেজুওয়ান আহমেদ- দৈনিক সংগ্রম, তরিকুল ইসলাম তালুকদার রাসেল-দৈনিক গণমানুষের আওয়াজ এবং সোহেল খন্দকার-দৈনিক জয়পুরবার্তা। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন ও সাফল্য কামনা করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন