শ্যামনগরে পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

সাতক্ষীরার শ্যামনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় কৃষ্ণপদ বৈদ্য (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষ্ণপদ বৈদ্য ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে চাষাবাদের জন্য মাঠে যান কৃষ্ণপদ বৈদ্য। দীর্ঘ সময় তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল পাটোয়ারী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন