ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বহরমপাড়া এলাকায় ভিমরুলের কামড়ে আহরাম নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে বাড়ির পাশেই খেলছিল শিশু আহরাম। ওই স্থানের কাছেই একটি ভিমরুলের বাসা ছিল। এ সময় পাশের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন শিক্ষার্থী ভিমরুলের বাসায় আঘাত করলে ভিমরুলগুলো দলবদ্ধভাবে বেরিয়ে আসে। একপর্যায়ে সেগুলো সরাসরি আহরামের ওপর আক্রমণ চালায়।

পরে পরিবারের সদস্যরা দ্রুত আহরামকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাত প্রায় ৩টার দিকে তার মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন