হাতীবান্ধায় অগ্নিকাণ্ড

ফন্ট সাইজ:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সদর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এক চায়ের দোকানে অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় ওইদিন রাত ১১টার দিকে দোকানদার মিলন হোসেন দোকান বন্ধ করে স্বপরিবারে পার্শ্ববর্তী বাড়িতে যান।

এদিকে, দোকানের ভেতরে সোলার বিদ্যুতের চার্জে থাকা ব্যাটারি থেকে গভীর রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে দোকানে থাকা মালামাল পুড়ে যায়। একপর্যায়ে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে মহাসড়কের পথচারীরা চিৎকার দেয়। এসময় আশপাশের লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দিয়ে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দোকানের লক্ষাধিক টাকার ভ্যারাইটিজ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরবতীতে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন