দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন যুবদল নেতা

দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন যুবদল নেতা

ফন্ট সাইজ:

দুধ দিয়ে গোসল করে বিএনপি’র অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুব আলম (৪০)। তার দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোমবার দুপুরে ধনুয়া দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে তিনি এ ঘোষণা দেন। মাহাবুব আলম গাজীপুর ইউনিয়নের ধনুয়া দক্ষিণপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি ২০০৬ সাল থেকে বিএনপি তথা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। নিজের দুই সন্তান, স্ত্রী, মা এবং বাবার সিদ্ধান্ত মতে ব্যক্তিগত কারণে দলের সকল প্রকার কার্যক্রম থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানান।

রাজনীতি ছাড়ার কারণ ব্যাখ্যা করে মাহাবুব আলম বলেন, আমার পরিবারের চাওয়া অনুযায়ী কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে সম্পৃক্ত থাকবো না। ২০০৬ সালে আমি বিএনপিতে আসি। ২০১৩ সালে যুবদলের কমিটিতে ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হই। আমি রাজনীতি করে দুর্দিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। শ্রীপুরের মাওনা চৌরাস্তায় কিতাব আলী প্লাজায় আমার একটি জুতার দোকান ছিল। সেই দোকান ধরে রাখতে পারিনি রাজনীতি করার কারণে। বিগত দিনের রাজনৈতিক পাওয়ার বা চলাফেরার মাধ্যমে কারও মনে যদি কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি বা আমার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে ভাই, বন্ধু অথবা ছেলে হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। আমি অন্যান্য সাধারণ মানুষের মতো আপনাদের সঙ্গে চলাফেরা করবো। মা, বাবা এবং পরিবারকে নিয়ে সবার সঙ্গে মিলেমিশে সুখে-শান্তিতে থাকতে চাই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন