হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে ইরানের

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে ইরানের

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরানের সাফ কথা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে জানান, তেহরান ও মাস্কাট বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে নতুন একটি বাণিজ্যিক পথ চালুর বিষয়ে সমঝোতার খুব কাছাকাছি রয়েছে।

উত্তর বা দক্ষিণ কোনো পথই নয়, বরং উভয় দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে এমন একটি রুটের প্রস্তাব দেওয়া হয়েছে। এই আলোচনার খবরের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, ইরান ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশের অনুরোধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন বিমান হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প জানান, অতি দ্রুত নতুন একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে হরমুজ প্রণালি অবিলম্বে সম্পূর্ণ খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান অন্তর্ভুক্ত থাকবে।

তবে ইরানের তরফ থেকে মার্কিন বক্তব্যের বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে, জলপথ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তাদের আলোচনার কোনো ইচ্ছে নেই কারণ যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করা যায় না। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মার্কিন নৌ-অবরোধ ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই এই প্রণালি বন্ধ হয়েছিল। বর্তমানে কেবল ওমানের সাথে ইরানের এই আলোচনাটিই কূটনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন