হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ১২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৪০ জনের। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টার পর ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে একজন সিলেট, একজন রংপুর ও একজন ময়মনসিংহ বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭৫১ জন হাসপাতালে এসেছে, তাদের মধ্যে ভর্তি হয়েছে ৬৮৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, ২৩৯ জন। চট্টগ্রাম বিভাগে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২০৭ জন। এ ছাড়া বরিশালে ৮১ ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ জন। রংপুর বিভাগে সবচেয়ে কম, ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জনে। এর মধ্যে ১৬ হাজার ১৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন