রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের উলিপুরে রাস্তার পাশ থেকে হামিদুল ইসলাম ওরফে বাবু (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার চিলমারী-উলিপুর আঞ্চলিক সড়কের নিরাশির পাথার এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হামিদুল উপজেলার তবকপুর ইউনিয়নের পশ্চিম সাদুল্যা পাকার মাথা এলাকার বাসিন্দা জোবেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, শনিবার সকালে পথচারীরা রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের কাছেই নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি চাবি লাগানো অবস্থায় দাঁড়িয়ে ছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহের চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া, বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে সামান্য জখমেরও আলামত দেখা যায়। ফলে ময়নাতদন্তের উপর গুরুত্ব দিচ্ছে পুলিশ। এ বিষয়ে উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন