ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক সিলেটের দয়াল

ফন্ট সাইজ:

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬ নম্বর বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দীন তালুকদার। শনিবার সংগঠনের সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক প্রধান উপদেষ্টা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপির পরামর্শক্রমে অত্র সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দীন তালুকদারকে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন