বন্ধ রাজধানীর দুই মেট্রো স্টেশন

বোমাসদৃশ বস্তু উদ্ধার

বন্ধ রাজধানীর দুই মেট্রো স্টেশন

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দুটি বোমাসদৃশ ব্যাগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাময়িকভাবে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মেট্রোরেল এই স্টেশনদুটিতে থামছে না। শনিবার দুপুর ১২টার দিকে ব্যাগদুটি পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।

পুলিশ জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি বোমাসদৃশ ব্যাগ দেখতে পান কয়েকজন। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ জানানোর পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ব্যাগটিতে বিস্ফোরক রয়েছে কিনা পরীক্ষা-নিরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন