জুলাইয়ের গ্রাফিতি সংরক্ষণে সরকারের প্রতি আসিফ মাহমুদের আহ্বান

জুলাইয়ের গ্রাফিতি সংরক্ষণে সরকারের প্রতি আসিফ মাহমুদের আহ্বান

ফন্ট সাইজ:

রাজধানীর মেট্রোরেলের পিলারজুড়ে আঁকা জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক গ্রাফিতিগুলো সংরক্ষণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এসব গ্রাফিতিকে দেশের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে উল্লেখ করে এগুলোর যথাযথ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘আওয়ামী লীগের ১৬ বছরের স্বৈরশাসন এবং ছাত্র-জনতার অগ্নিগর্ভ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রাজধানীর মেট্রোরেলের পিলারজুড়ে আঁকা গ্রাফিতিতে ফুটে উঠেছে। রঙতুলির প্রতিটি আঁচড়ে উঠে এসেছে দমন-পীড়ন, প্রতিরোধ, আত্মত্যাগ ও বিজয়ের ইতিহাস। তিনি আরও উল্লেখ করেন, গত বছরের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালীন এই দিনে স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এসব ইতিহাসভিত্তিক শিল্পকর্মের উদ্বোধন করা হয়েছিল।

তিনি আরও বলেন, ‘আমাদের ইতিহাস আমাদেরই রক্ষা করতে হবে।’
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আসিফ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের স্মারক হিসেবে নির্মিত এসব ইতিহাসভিত্তিক শিল্পকর্মের যথাযথ সংরক্ষণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন