ঢাকার মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সিটিটিসির অতিরিক্ত কমিশনার শামসুল হক জানিয়েছেন, একসঙ্গে দুটি স্থানে-মিরপুর ও তেজগাঁওয়ে-বোমা পাওয়ার খবর এসেছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।
এদিকে, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার গণমাধ্যমকে বলেন, আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়েছি। সিটিটিসির টিম ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পরীক্ষা করছে। এটি আইইডি কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধার
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১ আগস্ট (শনিবার), ২০২৬, ১ঃ২৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
