রগরগে যৌন উত্তেজনা সৃষ্টিকারী ফটোশুট করে তোলপাড় ফেলে দিয়েছেন বিশ্বখ্যাত গায়িকা ও উদ্যোক্তা রিহানা। তার ফ্যাশন ব্র্যান্ড স্যাভেজ এক্স ফেন্টি’র নতুন সংগ্রহের প্রচারণায় লেসের অন্তর্বাস ও গার্টার বেল্ট পরে এমন ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। ৩৮ বছর বয়সী এই তারকাকে ছবিগুলোতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। এক হাতে তার একটি লাল রঙের ‘স্টপ’ সাইন। আরেকটি ছবিতে গলায় হীরার হার পরা রিহানাকে সামনের দিকে ঝুঁকে পোজ দিতে দেখা যায়। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকা।
সাম্প্রতিক বছরগুলোতে সংগীতের পাশাপাশি ফ্যাশন ও প্রসাধনী ব্যবসায় মনোযোগ দিয়ে রিহানা একটি বহুমূল্যের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। তবে তার ভক্তরা দীর্ঘদিন ধরেই নতুন গানের অপেক্ষায়। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই অপেক্ষার অবসান হতে পারে খুব শিগগিরই। রিহানা বর্তমানে স্টুডিওতে নতুন অ্যালবামের কাজ করছেন। এটি হবে তার সর্বশেষ অ্যালবাম অ্যান্টি-এর পর প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম। অ্যান্টি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ চার্টে ৫০০ সপ্তাহ অবস্থান করে কৃষ্ণাঙ্গ কোনো নারী শিল্পীর প্রথম অ্যালবাম হিসেবে রেকর্ড গড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন অ্যালবামের জন্য রিহানা কিংবদন্তি বৃটিশ রক ব্যান্ড কুইন থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। একটি সূত্রের ভাষ্য, কয়েক মাস ধরে রিহানার নতুন অ্যালবাম নিয়ে একাধিক বৈঠক হয়েছে। পরিকল্পনা ও সংগীতের ধরণ সময়ের সঙ্গে বদলেছে। তবে এখন পুরো প্রকল্পের মূল অনুপ্রেরণা কুইন। তিনি বিশেষ করে ফ্রেডি মার্কারি এবং কুইনের পুরোনো গান নিয়মিত শুনছেন। ভক্তদের কাছে ‘আর৯’ নামে পরিচিত এই প্রকল্প সম্পর্কে রিহানার এঅ্যান্ডআর নির্বাহী ওমার গ্রান্ট বলেন, অ্যালবামটি আসছে। কোনো এক সময় অবশ্যই আসবে। তবে আগের কাজকে ছাড়িয়ে যাওয়ার মতো কিছু তৈরি করাই আমাদের লক্ষ্য। রিহানার অ্যালবাম মানেই নতুন কিছু এবং আগের চেয়ে আরও ভালো কিছু উপহার দেয়া।
