বৈষম্যবিরোধী আন্দোলনের ১৮ মাস পর হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএনপি সরকার গঠনের পর পুরনো ঘটনা নিয়ে নতুন করে এ মামলায় ব্যাপক চাঞ্জল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের ইয়াকুব আলীর পুত্র ছাত্রদল সমর্থক মাহমুদুল হাসান বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ এর বিচারক আব্দুল মন্নানের আদালতে মামলা করেন। মামলাটি বিচারক আমলে নিয়ে আগামী ৯ই মার্চ আদেশের জন্য ধার্য করেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো. আঙ্গুর আলীসহ বেশ কয়েকজন আইনজীবী।
মামলায় আসামিরা হলেনÑ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭২), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭০), হবিগঞ্জ সদর উপজেলার টাউন হল রোডের সাবেক এমপি আবু জাহির (৬২), সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম (৫৩), জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল মজিদ খান (৭৫), সাবেক বিমানমন্ত্রী মাহবুব আলী (৭০), সাবেক এমপি সৈয়দ সাইদুল হক সুমন (৪৬), বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী (৪৮), বানিয়াচং উপজেলার মশাকলি গ্রামের সাবেক চেয়ারম্যান জয় কুমার দাশ (৫০), মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের হাছান আহম্মদ (৫০), হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান তাজউদ্দিন আহমেদ (৪৫), হবিগঞ্জ উপজেলার কালীগাছতলা এলাকার সাবেক মেয়র মো. আতাউর রহমান সেলিম (৫৪), বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামের কাউছার মিয়া (৪৭), সদর উপজেলার শরিফাবাদ গ্রামের আ. আউয়াল (৫৫), বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মহিবুর রহমান মাহি (৩৫), বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের শামছুল হক (৬৫), হবিগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের সোহেল মেম্বার (৪০), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের এনামুল হক (৬২), উমেদনগর এলাকার নুরুল ইসলাম (৬৫), হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামের মো. বাবুল মিয়া (৪৫), কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার টুকরাকান্দি গ্রামের মর্তুজ আলী মোল্লা (৬০), ধুলিয়াখাল গ্রামের শফিক মিয়া (৫২), কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের আনু মিয়া (৪৮), হবিগঞ্জ সদর উপজেলার উত্তর সুলতানশী গ্রামের রুবেল মিয়া (৩৫), নবীগঞ্জ উপজেলার হলিমপুর গ্রামের নিক্সন তালুকদার (৩৭), মাধবপুর উপজেলার শিবপুর গ্রামের আ. হেকিম কাদরী (৩৫), মাধবপুর উপজেলার সাতফারিয়া গ্রামের রাজীব আহমেদ (৩৬), মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের মো. জাহের উদ্দিন (৩৬), মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের হেলাল মিয়া (৩৮), মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের সায়েম আহমেদ (৩৭), শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের বদরুর আলম দিপন (৪০), নবীগঞ্জ উপজেলার সাতাইহাল পূর্বপাড়া গ্রামের মো. রুবেল আহমেদ (৩০), শহরের চৌধুরী বাজার এলাকার সফিক উদ্দিন আহমেদ (৩২), বানিয়াচং উপজেলার আ. রকিব (৩৫), সদর উপজেলার আ. মুকিত (৪৫), সদর উপজেলার গদাইনগর গ্রামের তাজ উদ্দিন (৪৫), বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের সেলিম তালুকদার (৪০), সদর উপজেলার নোয়াহাটি গ্রামের উপেন্দ্র দাসের পুত্র নিতেন্দ্র দাস (৬০), হবিগঞ্জ শহরতলীর ঘাটিয়া গ্রামের অলক দাস (৩৫), কাজল সরকার (৪৬), বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের আমিরুল ইসলাম (৩৮), শংকরপাশা গ্রামের বদরুল কবির দুলাল (৫০), চুনারুঘাট উপজেলার নাজমুল ইসলাম বুকুল (৪৫), চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের মো. শহিদুল ইসলাম (৫০), রিচি গ্রামের বেলাল আহমেদ (৪৭) সহ ৫৬ জন।
বাদী আরজিতে উল্লেখ করেন ২০২৪ সালের ২৪শে জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের নিকট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এ সময় মাহমুদুল হাসানসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
হবিগঞ্জে পুরনো ঘটনা নিয়ে নতুন মামলা
শেখ হাসিনাসহ ৫৬ আসামি
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
