নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

ফন্ট সাইজ:

চাঁচড়া ইউনিয়নবাসীর কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নির্বাচনের আগে প্রতিমন্ত্রী দীর্ঘদিনের বেহাল চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সড়কের সংস্কার এবং প্রশস্ত করনের প্রতিশ্রুতি দেন। শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সড়কটির সংস্কার এবং প্রশস্তকরণের কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

এ সময়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য কাজ করছেন। আপনারা (দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী) নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করেন। আপনারা মাদক এবং সন্ত্রাস নির্মূলে কাজ করেন। এলাকাবাসীকে সড়কের কাজে নিয়োজিত ঠিকাদারকে সহযোগিতা করার পাশাপাশি তার কাছে থেকে মান-সম্মতভাবে কাজটি আদায় করে নেয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, যশোর এলজিইডির নির্বাহী পরিচালক আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক এড. হাজী আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবদার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম প্রমূখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন