শিবচর পৌর নির্বাচনে মেয়র পদে দুর্জয়ের আত্মপ্রকাশ ও এনসিপি’র গণর‌্যালী

ফন্ট সাইজ:

শিবচর উপজেলায় চব্বিশের পাঁচ আগস্টের পরে এই প্রথম এনসিপি’র জনসমুদ্র নিয়ে একটি র‌্যালী অনুষ্ঠিত হলো এবং এর মাধ্যমে ফেরদৌস খান দুর্জয় শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেন সাধারণের কাছে। শুক্রবার বিকেলে পৌরসভার ৭১ চত্বর থেকে গণর‌্যালীটি শুরু হয়ে বুদ্ধিজীবী চত্বর ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে এসে শেষ হয়।

হাজী শরীয়াতুল্লাহর বংশধর ও এনসিপি’র নেতা আব্দুল্লাহ মোহাম্মদ হুসাইন বলেন, ‘আমরা চাই সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তে লেখা বিজয়কে আমরা সম্মান জানিয়ে এই দেশটাকে মাদকমুক্ত, চাঁদাবাজি মুক্ত ও সন্ত্রাস মুক্ত করতে চাই। আপনাদের সকলের সমর্থনে আমরা এই তরুণ প্রার্থী ফেরদৌস খান দুর্জয়কে বিজয়ী করা সম্ভব। বক্তব্যে মেয়র পদপ্রার্থী ফেরদৌস খান দুর্জয় বলেন, ‘হুট করে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে লাগে ভালোবাসা, বিনয়ী ও ত্যাগ।

অল্প কিছু দিনের মধ্যে আপনাদের সাথে আমার ভালোবাসাটা গভীর হয়েছে। আমার কাছে ক্ষমতা কোন চেয়ার না, আমার কাছে ক্ষমতা হলো আপনারা, আমার কাছে ক্ষমতা হলো দায়িত্ব। আমি কোন নেতা নয়, আমি আপনাদের ভালোবাসার মানুষ হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমার একটাই প্রত্যাশা আপনারা আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার শক্তি।’ গণর‌্যালীতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এনসিপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন